August 9, 2026, 7:35 am

কালিয়াকৈরে শিক্ষকের উপর হামলা,অপরাধীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

কালিয়াকৈরে শিক্ষকের উপর হামলা,অপরাধীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন


পুনম শাহরীয়ার ঋতুঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শাহবাজপুর এলাকায় এক শিক্ষকের উপর হামলার প্রতিবাদে সোমবার দুপুরে মানববন্ধন করেছে দুটি স্কুলের পাঁচ শতাধিক শিক্ষক-শিক্ষার্থীরা। মানববন্ধনে দ্রুত শিক্ষকের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবী জানানো হয়েছে।

এ সময় মানববন্ধনে বক্তৃতা করেন, গ্রামবাসী দুলাল চন্দ্র সরকার, শিক্ষার্থী অখিল চন্দ্র সরকার প্রমুখ।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থী ও শিক্ষকরা জানান, কালিয়াকৈর উপজেলার শাহবাজপুর এলাকার শাহবাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমল চন্দ্র দত্ত’র উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করে হামলাকারী উত্তম কুমার ঘোষ ও তার ছেলে মিল্টন ঘোষসহ অন্যান্যদের গ্রেফতার ও শাস্তির দাবি করেন।

উল্লেখ্য, উপজেলার শাহবাজপুর এলাকার শাহবাজপুর রাধা কালাচাঁদ মন্দিরে আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে স্থানীয় উত্তম কুমার ঘোষ ও তার ছেলে মিল্টন ঘোষসহ তাদের সহযোগীরা ওই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের উপর হামলা চালায়।

পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com