August 9, 2026, 9:45 am

আটক ট্রলারসহ দেশে ফিরল ৬৩ ভারতীয় জেলে

আটক ট্রলারসহ দেশে ফিরল ৬৩ ভারতীয় জেলে

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি : বঙ্গোপসাগরে দেশীয় জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে বাংলাদেশ নৌবাহিনীর হাতে আটক ৫টি ট্রলারসহ ৬৩ জন ভারতীয় জেলে আদালতের মাধ্যমে মুক্তি পেয়েছে।

আন্তর্জাতিক জলসীমা অধ্যাদেশ বিধিলঙ্ঘনের দায়ে দীর্ঘ প্রায় ৩ মাসের অধিক সময় বাগেরহাট কারাগারে ছিল এ জেলেরা।

দুই দেশের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যস্থতা ও আইনি প্রক্রিয়ায় কারাভোগ শেষে ভারতীয় জেলেদের ট্রলার ও জেলেদের বুঝে নেন খুলনাস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার পাণ্ডা।

বাগেরহাট জেলা প্রশাসকের পক্ষে মোংলা উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী এ সময় উপস্থিত ছিলেন।

মোংলা ফেরিঘাট থেকে মঙ্গলবার বিকালে সমুদ্র পথেই ট্রলারসহ স্বদেশে রওয়ানা হয়েছেন ভারতীয় এ জেলেরা।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com