August 9, 2026, 8:38 am
এম, রিদুয়ানুল হক, কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় মোটর সাইকেলের ধাক্কায় পথচারী বৃদ্ধ মো. শাহজাহান (৬১) নিহত হয়েছেন। গুরুতর আহত হয় মোটর সাইকেল চালক অলক দাশ (২৬)।
সোমবার (২০ জানুয়ারী) বেলা পৌনে দুইটার দিকে চকরিয়া পৌরসভার অভ্যন্তরীণ ফুলতলা সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত শাহজাহান পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের মৃত বদি আহমদের ছেলে। আহত অলক চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাজিয়ানের অভি দাশের ছেলে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।