August 9, 2026, 10:30 am
এম, রিদুয়ানুল হক, চকরিয়াঃ
কক্সবাজারের চকরিয়ায় মাশরুম চাষের ওপর প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন এবং যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক মাস ব্যাপী কম্পিউটার প্রশিক্ষণের সনদ বতরণ করা হয়েছে।
১৫ জানুয়ারী (বুধবার) বিকালে উপজেলাস্থ মোহনায় রবিবার চকরিয়া যুব উন্নয়ন অধিদপ্তর ও যুব পরিষদের সহযোগিতায় উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয়।
উপজেলা টেকশিনিয়ান আরশাদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান, চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক চুট্টু, মহিলা ভাইস চেয়ারম্যান জেসি চৌধুরী, উপজেলা শিক্ষা অফিসার গুলশান আক্তার, চকরিয়া যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, যুব পরিষদের সভাপতি তানজিনুল ইসলাম প্রমুখ।
নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান বলেন, মাশরুম উৎপাদন ও প্রক্রিয়া করণের বিষয়টা সকলের মধ্যে পৌঁছে দিতে চাই। মাশরুম একটি প্রোটিন জাতীয় ও মিনারেল সমৃদ্ধ খাদ্য। যা আমাদের দেশে এই মুহুর্তে প্রয়োজন। আমরা নানা উন্নয়নের শিখরে পৌঁছলেও এখনও আমাদের মধ্যে অপুষ্টি সমস্যা রয়েছে। আমারা খুব সহজেই এবং কম খরচেই এই মাশরুম উৎপাদন করতে পারি। তাই এই কর্মশালা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পরে একই মঞ্চে যুব উন্নয়ন অধিদপ্তরের মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণের সনদ বিতরণ করা হয়। এসময় চকরিয়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, চকরিয়া যুব পরিষদের দায়িত্বশীল সহ অসংখ্য প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।