August 9, 2026, 10:30 am
এম, রিদুয়ানুল হক, চকরিয়াঃ
আগামী ২২ জানুয়ারি বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী জননেতা ওবায়দুল কাদের এমপি চকরিয়ায় আগমন উপলক্ষে আজ ১৬ জানুয়ারি (বৃহস্পতিবার) বিকালে চকরিয়া পৌর কর্তৃপক্ষের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
কক্সবাজার-১(চকরিয়া-পেকুয়া) আসনের সাংসদ আলহাজ্ব জাফর আলম এর নির্দেশক্রমে উক্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সেতুমন্ত্রীর আগমনে প্রস্তুতি সভায় চকরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক আলমগীর চৌধুরী বলেন, আগামী ২২ জানুয়ারী চকরিয়া আসছেন বাংলাদেশ আওয়ামীলীগের দ্বিতীয় মেয়াদে নির্বাচিত সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। এদিন তিনি চকরিয়া কলেজ মাঠে আওয়ামীলীগের আয়োজনে বিশাল জনসভায় প্রধান অতিথির ভাষন দেবেন। সেতুমন্ত্রীর জনসভাকে জনসমুদ্রে পরিণত করার মধ্যদিয়ে চকরিয়া-পেকুয়া উপজেলার প্রতিটি জনপদে আওয়ামীলীগের সাংগঠনিক শক্তি ও রাজনৈতিক তৎপরতা আরো বৃদ্ধি করা হবে।
তিনি বলেন, জননেতা ওবায়দুল কাদের এমপির জনসভাকে জনসমুদ্রে পরিণত করে আমরা প্রমাণ করতে চাই অতীতের যে কোন সময়ের চেয়ে বর্তমানে চকরিয়া-পেকুয়া উপজেলায় আওয়ামীলীগ সাংগঠনিকভাবে শক্তিশালী এবং দলের জন্য নিবেদিত। সেতুমন্ত্রীর জনসভা প্রমান দেবে চকরিয়া-পেকুয়ার মাটি আওয়ামীলীগের ঘাঁটি।
প্রস্তুতি সভায় পৌর কাউন্সিলর, মহিলা কাউন্সিলর, পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।