August 9, 2026, 11:43 am

চকরিয়ায় আ’লীগের সম্পাদকের বিরুদ্ধে নয় দলের বিরুদ্ধে অপপ্রচার চলানো হচ্ছে জাফর আলম – এমপি

চকরিয়ায় আ’লীগের সম্পাদকের বিরুদ্ধে নয় দলের বিরুদ্ধে অপপ্রচার চলানো হচ্ছে জাফর আলম – এমপি

চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা:

চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফাঁসিয়াখালী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে নয় দলের বিরুদ্ধে অপপ্রচার চলাচ্ছে সাংবাদিক ছোটন কান্তি নাথ।

রবিবার রাতে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য জাফর আলম সিস্টেম চকরিয়ায় স্থানীয় সাংবাদিকদের এ কথা বলেন। তিনি আরো বলেন, ছোটন কান্তি নাথ সম্প্রতি সময় থেকে পত্রিকায় ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে চলছে। যাহা আ’লীগের বিরুদ্ধে অবস্থান নেয়ার সামিল।

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন বিগত জোট সরকারের আমলে বহু নির্যাতনের শিকার। দুঃসময়ে দলের হাল ধরে আজ এতটুকুতে অবস্থান করেছে। কিন্তু একটি চক্র গত উপজেলা নির্বাচন থেকে অদ্যবধি তার বিরুদ্ধে অপপ্রচার চলানোর জন্য ছোটন কান্তি নাথকে ব্যবহার করছে। গিয়াস উদ্দিনের বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে বিষয়টি সরাসরি এমপি (জাফর আলম)কে অবহিত করার জন্য বলেন।

ছোটন কান্তির নাথের প্রসঙ্গে তুলে ধরে উপস্থিত সাংবাদিকদের আরো বলেন, তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে কয়েকটি মামলা দায়ের হয়েছে। এসব মামলা থেকে রেহাই পেতে উল্টা পাল্টা সংবাদ প্রকাশ করছে। সাংসদ আরো বলেন, ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে। কিন্তু দলের সম্মান ক্ষুন্ন হয় এ ধরণের সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার আহাবান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন সাহারবিল ইউপি চেয়ারম্যান মহসীন বাবুল, কাকারা ইউপি চেয়ারম্যান শওকত ওসমান, আ‘লীগ নেতা মুছা, লায়ন আলমগীর, স্থানীয় সাংবাদিকসহ উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন শ্রেনীর নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com