September 19, 2026, 7:10 pm
আনোয়ারা(চট্টগ্রাম)প্রতিনিধি::
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সহকারি কমিশনার (ভূমি) সাইদুজ্জামান চৌধুরীর নেতৃত্বে চলমান বিশেষ কম্বিং অপরেশন পরিচালনা করে লক্ষ টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে মোবাইল কোর্ট। জব্দকৃত নিষিদ্ধ জালের মধ্যে রয়েছে ৫০০০ মিটারের মত ৫টি বেহুদী জাল।
সোমবার (১৩ জানুয়ারি ) দিন ব্যাপী নিষিদ্ধ জাল নির্মূল করণের লক্ষে মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর।জব্দকৃত অবৈধ জালের আনুমানিক মূল্য ১ থেকে দেড় লক্ষ টাকা। পরে জব্দকৃত এসব নিষিদ্ধ জাল আগুনে পেড়ানো হয়। অপরেশনে আরো উপস্থিত ছিলেন, সিনিয়র মৎস্য কমকর্তা মোঃ রাশিদুল হক,মৎস অধিদপ্তরের ফিল্ড অফিসার জাহেদ আহমেদ ও এনামুল হক। মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা করে কোস্ট গার্ডের সদস্যরা এনামুল হক নাবিদ।