August 9, 2026, 11:42 am

চকরিয়ায় মুজিববর্ষ উদযাপনের ক্ষণগণনা শুরু

চকরিয়ায় মুজিববর্ষ উদযাপনের ক্ষণগণনা শুরু

এম, রিদুয়ানুল হক, চকরিয়া:

কক্সবাজারের চকরিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের ক্ষণগণনা শুরু হয়েছে। সারা দেশের মতো ১০ জানুয়ারি (শুক্রবার) বিকাল ৩টায় চকরিয়া উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যলয়ের সামনের মাঠে এই অনুষ্ঠান শুরু হয়।

উক্ত অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসের প্রামণ্য বিডিওচিত্র প্রদর্শণ করা হয় এবং প্রজেক্টরের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য সরাসরি সম্পচার করে চকরিয়াবাসিকে দেখার সুযোগ করে দেয়া হয়।

এর আগে চকরিয়া উপজেলা পরিষদ শহীদ মিনারের সামনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ক্ষণগণনা কার্যক্রমের উদ্বোধন করেন কক্সবাজার-১ আসনের সাংসদ আলহাজ্ব জাফর আলম। এসময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মোহাম্মদ শিবলী নোমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তানভীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরী, চকরিয়া পৌরসভার মেয়র আলহাজ্ব আলমগীর চৌধুরী, এসপি (সার্কেল চকরিয়া) কাজী মতিউল ইসলাম, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান, কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, জেলা পরিষদ সদস্য লায়ন কমর উদ্দিন আহমদ, জেলা আওয়ামীলীগের সদস্য আমিনুর রশিদ দুলাল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর আলম বুলবুল, বর্তমান ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু, উপজেলা আওয়ামী লীগের সিঃ সহ-সভাপতি সরওয়ার আলম, সহ সভাপতি এম আর চৌধুরী, চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন, পৌরসভা আওয়ামী লীগের সিঃ সহ-সভাপতি ওয়ালিদ মিল্টন, চকরিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাউছার উদ্দিন কছির, সহ সভাপতি মুজিবুল হক কমিশনার, চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক নুরুল আখের, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আবু মুছা, সাবেক চকরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আলহাজ্ব হায়দার আলী সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকামন্ডলী, বিভিন্ন মিডিয়ার সংবাদককর্মী সহ নানা পেশার মানুষ।

উল্লেখ্য যে, ১০ জানুয়ারি ক্ষণগণনার শুরু হয়ে বঙ্গবন্ধুর জন্মদিন ১৭ মার্চ রাত ১২টা ১মিনিটে ০০ আওয়ারে পরিণত হবে। ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত দেশ বিদেশে নানা আয়োজনের মধ্য দিয়ে মুজিববর্ষ উদযাপন করা হবে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com