August 9, 2026, 11:42 am

৪৯তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় জেলার ফাইনালে চকরিয়া কোরক বিদ্যাপীঠ চ্যাম্পিয়ন

৪৯তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় জেলার ফাইনালে চকরিয়া কোরক বিদ্যাপীঠ চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিবেদক, চকরিয়াঃ

৪৯তম শীতকালীন জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহনে ক্রীড়া প্রতিযোগিতার ক্রিকেট টুর্নামেন্টে কক্সবাজার জেলা পর্যায়ে ফাইনাল খেলায় মহেশখালী উপজেলাকে ১০০রানের বিশাল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চকরিয়া উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান চকরিয়া কোরক বিদ্যাপীঠ।

সোমবার কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকালে সরকারী উচ্চ বিদ্যালয়ে বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএইচএম মাহফুজুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ছালেহ উদ্দিন চৌধুরী, সদর উপজেলা শিক্ষা অফিসার মো. সেলিম উদ্দিন, সরকারী বালক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম মোহন সেন।জেলায় ক্রিকেটে চকরিয়া কোরক বিদ্যাপীঠ টিমের চ্যাম্পিয়নরা পুরস্কার গ্রহনের সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ফজলুল কাদের, অভিভাবক সদস্য চকরিয়া উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আবু মুছা, শিক্ষক অলসন বড়ুয়া, শিক্ষক আনসারুল করিমসহ শিক্ষকবৃন্দ, বিজয়ী ক্রিকেট দলের সদস্যরা।

চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মো.নুরুল আখের বলেন, আগামী ৯ জানুয়ারী চট্টগ্রাম মহানগরীর নাছিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বিপক্ষে কক্সবাজার জেলার প্রতিনিধিত্ব করবে চকরিয়া কোরক বিদ্যাপীঠ। ওই টুর্নামেন্টে চকরিয়া কোরক বিদ্যাপীঠ যেনো চকরিয়া তথা কক্সবাজারের প্রতিনিধি হিসেবে নিজেদের সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারে সেইজন্য সকলের নিকট দোয়া প্রত্যাশা করছি।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com