August 9, 2026, 10:28 am

আনোয়ারায় আয়া ব্লাড ব্যাংকের ফ্রি ক্যাম্পেইন অনুষ্ঠিত

আনোয়ারায় আয়া ব্লাড ব্যাংকের ফ্রি ক্যাম্পেইন অনুষ্ঠিত

আনোয়ারা প্রতিনিধি ::
 আনোয়ারা উপজেলার দুধকুমড়া দারুসসুন্নাহ মাদ্রাসার বার্ষিক মাহফিল উপলক্ষে আনোয়ারা ইয়ুথ এসোসিয়েশন ( আয়া) ব্লাড ব্যাংকের বারশত শাখার উদ্যোগে ৫ম তম ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) সকালে এই উপলক্ষে দারুসসুন্নাহ মাদ্রাসার মাঠে আয়োজিত দিনব্যাপী ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল গফুর। উক্ত ক্যাম্পইনে ৪০০ জন ব্যক্তির বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ১০০ জনের বিনামূল্যে ডায়াবেটিক্স পরীক্ষা করা হয়। 

ক্যাম্পেইনে অংশগ্রহণ করে ইউপি সদস্য আব্দুল গফুর মানবতার কাজে নিজেকে জড়িত করে সকলকে উৎসাহিত করতে আহবান জানান। ক্যাম্পে আগত অথিতিবৃন্দ এমন একটি সুন্দর আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতে এই ধরনের মহতী উদ্যোগ যাতে চলমান থাকে এবং সব সময় মানবতার সেবায় সর্বাত্মক সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন। ব্লাড ব্যাংকের প্রধান উপদেষ্টা মোহাম্মদ সাজ্জাদ হোসেন আশাবাদ ব্যক্ত করে বলেন, আনোয়ারা থানার একটি মানুষও যাতে ব্লাড গ্রুপ সম্পর্কে অপরিচিত না থাকে এবং রক্তের অভাবে যেন একটি রোগীও কষ্ট না পায় সেই উদ্যোগে আয়া ব্লাড ব্যাংকের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। দিনব্যাপী ব্লাড গ্রুপিং কার্যক্রমে ব্লাড ব্যাংকের সর্বাত্মক সহায়তায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সহ-সভাপতি সাইফুদ্দিন আসফাক, হাফেজ সানাউল্লাহ, অর্থ সম্পাদক ‌মোঃ তাওহীদুল ইসলাম, প্রচার সম্পাদক আরিয়ান মুহাম্মদ আজিম, সদস্য মোঃ নুরুল হুদা। বারশত শাখার পক্ষ থেকে উপস্থিত ছিলেন পরিচালক মোহাঃ ইরফান, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন, সদস্য আশরাফুল হক, পারভেজ, মিনহাজুর রহমান সানি, বেলাল,ইমরান,  কাইয়ুম, জাসেল, রিয়াদ সহ মানবিক সামাজিক সংগঠনের সদস্যগণ।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com