August 9, 2026, 8:41 am

পঞ্চগড়ে ‘শান্তির নীড় পঞ্চগড়’ ও ‘ড্রিমার্রস এইড ফাউন্ডেশন-এর শীতবস্ত্র বিতরণ

পঞ্চগড়ে ‘শান্তির নীড় পঞ্চগড়’ ও ‘ড্রিমার্রস এইড ফাউন্ডেশন-এর শীতবস্ত্র বিতরণ

তীব্র শীতে জবুথবু উত্তরের পঞ্চগড় জেলার বাসিন্দারা। বিশেষ করে সবচেয়ে বেশি কষ্টের মধ্যে থাকেন গ্রামীণ এলাকায় বসবাসকারী দরিদ্র সীমার নিচের অংশের মানুষ। সমাজ থেকে এখনও হারিয়ে যায়নি মূল্যবোধ ও সহানুভূতি। তাইতো তীব্র শীতের হাত থেকে তাদের রক্ষা করে একটু উষ্ণতার ছোঁয়া দিতে এগিয়ে আসছেন অনেক মানুষ। সরকারি উদ্যোগের পাশাপাশি শীতার্ত এই মানুষদের সহায়তায় নানা সংগঠন, ব্যক্তি ও গোষ্ঠী ইতোমধ্যেই শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণের নানা উদ্যোগ নিয়েছে। এরই ধারাবাহিকতায় গত বৃহ:স্পতিবার ড্রিমার্রস এইড ফাউন্ডেশন-এর উদ্যোগে এবং শান্তির নীড় পঞ্চগড় ও এলাকাবাসীর সহযোগিতায় পঞ্চগড়ের জগদল উচ্চ বিদ্যালয় মাঠে প্রায় একশত হতদরিদ্রের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শান্তির নীড় পঞ্চগড় ও  ড্রিমার্রস এইড ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতবস্ত্র পেয়ে দরিদ্র মানুষগুলোর মুখে হাসি ফুটেছে এবং তারা সবাই এ উদ্যোগের প্রশংসা করেন।  

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com