August 9, 2026, 9:33 am

চকরিয়ায় জাতীয় সমাজসেবা দিবস উদযাপন

চকরিয়ায় জাতীয় সমাজসেবা দিবস উদযাপন

এম, রিদুয়ানুল হক, কক্সবাজার:
সারা দেশের ন্যায় চকরিয়ায় উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন করা হয়েছে। ২ জানুয়ারী (বৃহস্পতিবার) সকালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান’র সভাপতিত্বে অনুষ্টিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সাংসদ আলহাজ্ব জাফর আলম এমএ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, চকরিয়া পৌর মেয়র আলমগীর চৌধুরী, চকরিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তানবির হোসেন, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান, চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু, চকরিয়া উপজেলা সমাজ সেবা কর্মকর্তা হামিদুল্লাহ মিয়া, সাহারবিল ইউপি চেয়ারম্যান মহসিন বাবুল সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, স্থানীয় রাজনৈতিক-সামাজিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ সহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন- সমাজের পশ্চাদপদ জনগোষ্ঠীকে অর্থনীতির মূল স্রোতধারায় নিয়ে এসে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। তা না হলে দেশের উন্নয়ন তরান্বিত করা সম্ভব হবে না।’

তিনি বলেন, ‘মানুষের অর্থনৈতিক মুক্তি, গণতান্ত্রিক অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এজন্য সকলের মাঝে গণতান্ত্রিক মূল্যবোধ সৃষ্টি করতে হবে।’

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com