August 9, 2026, 1:21 pm

গ্রামার স্কুলে কম্পিউটার উপহার দিলেন পৌর মেয়র আলমগীর চৌধুরী

গ্রামার স্কুলে কম্পিউটার উপহার দিলেন পৌর মেয়র আলমগীর চৌধুরী

এম, রিদুয়ানুল হক, চকরিয়া:
চকরিয়া গ্রামার স্কুলে কম্পিউটার উপহার দিলেন চকরিয়ার পৌর মেয়র আলমগীর চৌধুরী। ৩১ ডিসেম্বর (মঙ্গলবার) সকালে চকরিয়া পৌর মেয়র আলমগীর চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল গ্রামার স্কুলের অধ্যক্ষ রফিকুল আলমের হাতে একটি কম্পিউটার তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন- চকরিয়া পৌর সচিব মাসউদ মোর্শেদ, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর জামাল উদ্দিন, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর আনজুমান আরা, গ্রামার স্কুল পরিচালনা পরিষদের সদস্য মনজুর আলম, পৌর মেয়রের সহকারী শেফায়েত হোসেন ওয়ারেছী।

এবিষয়ে পৌর মেয়র আলমগীর চৌধুরী বলেন- বর্তমানে বিশ্বজুড়ে স্কুল এবং কলেজগুলি তথ্য ভিজ্যুয়ালাইজেশনের মাধ্যমে ডিজিটাল এবং সৃজনশীলভাবে শিক্ষার্থীদের শেখানোর জন্য কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে এবং শ্রেণীকক্ষে এটির ব্যবহার ছাড়া শিক্ষার্থীদের মন সৃজনশীলতা এবং কল্পনা অন্বেষণ করা সম্ভব নয়। বর্তমান সরকারের স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের জন্য সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার পাশাপাশি চকরিয়া পৌর কর্তৃপক্ষও কাজ চালিয়ে যাচ্ছে প্রতিনিয়িত। এসময় পৌর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান চকরিয়া গ্রামার স্কুলের অধ্যক্ষ রফিকুল আলম ও পরিচালনা পরিষদের সদস্য মনজুর আলম।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com