August 9, 2026, 7:47 am

চকরিয়ায় ১১তম উপজেলা স্কাউট সমাবেশের শুভ উদ্বোধন

চকরিয়ায় ১১তম উপজেলা স্কাউট সমাবেশের শুভ উদ্বোধন

এম, রিদুয়ানুল হক, চকরিয়া:
কক্সবাজারের চকরিায় ১১তম স্কাউট সমাবেশ’১৯ এর শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে চকরিয়া উপজেলাস্থ মগবাজার কমিউনিটি সেন্টার মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে চারদিন ব্যাপী স্ককাউট সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মু. শিবলী নোমান’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম এমএ।

প্রধান অতিথি আলহাজ্ব জাফর আলম বলেন- মানুষের কল্যাণে অরাজনৈতিক ‘সংগঠন স্কাউট’। স্কাউটের যোগ্য সন্তানেরা নেতৃত্ব দিতে পারলে সুখী সমৃদ্ধি একটি দেশে হিসেবে উপহার দিতে পারবে। আর ভাল মানুষ হিসেবে সন্তানদের গড়ে তুলতে হলে স্কাউটের বিকল্প নাই। তিনি শিক্ষক ও অভিভাকদের উদ্দেশ্যে বলেন, লেখাপড়া করে বেশি নম্বর পেলেই চলবে না, ভাল মানুষের জন্য নীতি নৈতিকতায় নিজেকে গড়ে তুলার প্রচেষ্টায় স্কাউটের শিক্ষা নিতে হবে।

এসময় চকরিয়া উপজেলার স্কুল-মাদ্রাসার স্কাউট দল, বিভিন্ন স্কুল-মাদ্রাসার প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবক-অভিভাবিকা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চকরিয়া উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক নুরুল হুদা জানান, চারদিন ব্যাপী ১১ তম স্কাউট সমাবেশে উপজেলার মোট অংশগ্রহণকারী দল বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে নৈপুন্য প্রদর্শণ করবে এবং আগামী ৩০ ডিসেম্বর তাবু জলসার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হবে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com