August 9, 2026, 7:47 am

কালিয়াকৈরে ২য় শ্রেনী শিশু হত্যার অভিযোগে সৎ বাবা গ্রেফতার

কালিয়াকৈরে ২য় শ্রেনী শিশু হত্যার অভিযোগে সৎ বাবা গ্রেফতার

গাজীপুরের কালিয়াকৈর সফিপুর দক্ষিণপাড়া এলাকায় শিশুকন্যা জবাই করে হত্যার অভিযুক্ত সৎ বাবা মশিউর রহমানকে নারায়ণগঞ্জ রূপগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশ।

মৌচাক ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোজাম্মেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে পারিবারিক কলহের জের ধরে শিশু কন্যা স্বর্ণাকে জবাই করে হত্যা করে পালিয়ে যায় সৎ বাবা মশিউর রহমান। পুলিশ রাত আটটার দিকে লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় ।

পরে নিহত স্বর্ণার মা রুপালী বেগম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন । নিহত স্বর্ণা আক্তার নিলফামারীর কিশোরগঞ্জ উপজেলা বানিয়ারপুল কাচারিবাড়ি গ্রামের মৃত মশির আলীর মেয়ে। সৎ বাবা ও মায়ের সাথে কালিয়াকৈর উপজেলার শাহাব উদ্দিন এর বাড়িতে ভাড়ায় থেকে স্থানীয় আব্দুল্লাহ মডেল পাবলিক স্কুলের দ্বিতীয় শ্রেণী পড়তো । নিহত স্বর্ণার বড় ভাই রুবেল হোসেন জানায়, ৬ বছর আগে মশির আলী মারা যাওয়ার পর একই গ্রামের মৃত কালা তোশিরের ছেলে মশিউর রহমানের সাথে স্বর্ণার মা রুপালী আক্তারের বিয়ে হয়। এরপর থেকে কালিয়াকৈর উপজেলার আহমদ নগর চৌরাস্তা শাজাহান মিয়ার বাড়িতে ভাড়ায় থেকে একটি পোশাক কারখানায় চাকরি করতো রুপালী বেগম। টাকা পয়সা নিয়ে প্রায়ই মশিউর এর সাথে রুপালির ঝগড়া হতো। এই ঘটনাকে কেন্দ্র করেই বৃহস্পতিবার বিকেলে স্বর্ণাকে জবাই করে হত্যার পর মশিউর পালিয়ে যায় বলে জানায় রুবেল।

কালিয়াকৈর থানাধীন মৌচাক ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোজাম্মেল হোসেন জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে জানা গেছে সৎ বাবা মশিউর এর সাথে ভোর চারটার দিকে রুপালির ঝগড়া হয়। পরে রুপালি প্রতিদিনের মত কারখানায় কাজে চলে যায়। বিকেলে পাশের রুমে স্বর্ণার জবাইকৃত লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। তিনি আরও জানান, পুলিশ অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার একটি গ্রাম থেকে মশিউর রহমানকে গ্রেফতার করা হয়েছে। অধিকতর জিজ্ঞাসাবাদের পর হত্যার কারণ জানা যায় বলেও জানান ওসি

ডিএন২৪/ঋতু

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com