August 9, 2026, 9:55 am
যশোর জেলা প্রতিনিধি।। “আজ নতুন করে এক জীবন পালাম, আর এ নতুন জীবন পেতে যে মানুষটি আমাগে পাশে আসে দাঁড়ালো আল্লা তাঁর হায়াত বাড়ায় দিক, আমাগে মত আরও মানুষির উপকার করুক-আল্লার কাছে এই দোয়া আমরা করি” মণিরামপুর উপজেলার মুজগুন্নী গ্রামের আব্দুল করিম নামের এক প্রতিবন্ধী যুবক হুইল চেয়ার পেয়ে এমনি ভাবে উপরোক্ত কথাগুলো বলছিলেন।
আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির নির্বাহী সদস্য ও যশোর সিটি প্লাজার চেয়ারম্যান এস এম ইয়াকুব আলী সমাজের দুঃস্থ, গরীব অসহায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, বস্ত্র, গৃহ নির্মাণ, প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন সময়ে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছেন। তারই অংশ হিসেবে সম্প্রতি মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলার আগরহাটি গ্রামস্থ নিজস্ব বাসভবনে তিনি ছয়জন প্রতিবন্ধী মানুষের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।
এস এম ইয়াকুব আলী বলেন, বর্তমান সরকার গরীব ও অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান মানুষকেও এসকল কাজে এগিয়ে আসা উচিত। মানুষের পাশে দাঁড়াতে পারলে ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লাগে। এসব কাজের সাথে সিটি প্লাজার সাহায্য সহযোগিতার হাত অব্যাহত থাকবে।
হুইল চেয়ার বিতরণকালে উপস্থিত ছিলেন আলহাজ জবেদ আলী সরদার, বিশিষ্ট ব্যবসায়ী কামরুজ্জামান কামিয়ার, লেখক অলিয়ার রহমান, জেলা পরিষদের সদস্য শহিদুল ইসলাম মিলন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, মণিরামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, যুগ্ম সম্পাদক হারুন অর রশীদ সেলিম, সাবেক কৃষি কর্মকর্তা আব্দুস সামাদ, স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম বুলু, আওয়ামী লীগ নেতা অরবিন্দু হাজরা, শ্যামকুড় ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ফজলুর রহমান, শরিফুল ইসলাম, মাহবুবুর রহমান, ব্যবসায়ী জিয়াউর রহমান, রিপন হোসেন প্রমুখ।