September 19, 2026, 5:17 pm
গাজীপুরের কালিয়াকৈরে মরহুম সিরাজউদ্দিন মন্ডল স্মরনে ৬ষ্ঠ বার্ষিক ওরশ মোবারক ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
কালিয়াকৈর পৌরসভার ৭ নং ওয়ার্ডের বিশ্বাসপাড়া হযরত শাহ্সুফী মোঃ তমিজউদ্দিন ভান্ডারী পীর সাহেবে এর দরবার শরীফে এই অনুষ্ঠান অনুষ্টিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মোসারফ হোসেন শিকদার যুগ্ন সাধারণ সম্পাদক গাজীপুর জেলা আওয়ামীলীগ ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সামছুল আলম সরকার কাউন্সিলর ৭নং ওয়ার্ড ও প্যানেল মেয়র কালিয়াকৈর পৌরসভা,জনাব মোঃ শরিফুল হক শরিফ যুগ্ন আহ্বায়ক কালিয়াকৈর পৌর আওয়ামীলীগ,
জনাব মোঃ খাত্তাব মোল্লা কাউন্সিলর পদপ্রার্থী ও
সাবেক সাধারণ সম্পাদক পৌর ছাত্রলীগ কালিয়াকৈর।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোঃ তাজুউদ্দিন খাঁন প্রধান শিক্ষক মালেক মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজমা বেগম মহিলা কাউন্সিলর পদপ্রার্থী কালিয়াকৈর পৌরসভা, খলিল দেওয়ান,আনোয়ার মন্ডল,আঃ বারেক,মতিউর রহমান প্রমূখ।
ডিএন২৪/ ঋতু