August 9, 2026, 11:44 am
চকরিয়া প্রতিনিধিঃ
চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নস্থ মালুমঘাট বাজারের ৭ টি দোকান পুড়ে ভস্মিভূত হয়ে প্রায় ৩ কোাটি টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ৩ টার সময় আগুনে পুড়ার এ র্দূঘটনা ঘটে।
আগুনে পুড়া দোকান গুলো হল সাইফুল ইসলামের জেনেরেটর ঘর, রমজান আলীর কসমেটিক দোকান, শাহাব উদ্দিনের কম্পিউটার ও মোবাইল সপের দোকান, দেলওয়ার হোসেনের রাইচ মিলের দোকান, মিজবাহ’র মুদির দোকান, রমিজ উদ্দিনের সেলুনের দোকান ও আবু মুছার মুদির দোকান। দূর্ঘটনা কবলিত মার্কেটের মালিক হলো মালুমঘাট বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি।
প্রত্যক্ষদর্শীর মতানৈক্য বক্তব্যে জানা যায়, গভীর রাতে চা-বাগান রোর্ডেস্ত বাজার সমিতির মার্কেটে আগুন লাগাটা পূর্বের শত্রুতা ও অন্যরা বলেন এটি জেনারেটরের দোকানের জমাট বাধাঁনো বিদ্যুৎ তার ও জেনারেটর সরবরাহকৃত তারের জুড়ায় একটির সাথে আর একটি লেগে আগুন ছড়িয়ে বলে জানান।
এ বিষয়ে অত্র বাজার সমিতির সভাপতি আলহাজ্ব মনজুর আলম জানান, সমিতির মার্কেটে আগুন লাগার খবর শোনা মাত্র, ফায়ার সার্ভিস অফিসে খবর দিই।তাৎক্ষণিক দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণ আনে। তররপরও ৭টি দোকান পুড়ে ছাঁই হয়ে যায়। এতে প্রায় ৩ কোটির মত ক্ষয়ক্ষতি হয়েছে।
লোকজনের কথামতে জেনারেটর জড়ো হয়ে থাকা তারে আগুনের উৎপত্তি। এরপরও বিষয়টি স্থানীয় এমপি আলহাজ্ব জাফর আলম, উপজেলা নির্বাহী অফিসার নুরুদ্দিন মোঃ শিবলী নোমান ও থানার ওসি হাবিবুর রহমানকে জানালে, তাঁরা দ্রুত পরিদর্শন আসেন। এ সময় নির্বাহী অফিসার বলেন, আগুনের সূত্রপাত কোথায় থেকে হয়েছে কিংবা কে বা কারা করেছে তা তদন্তের ভিত্তিতে দ্রুুত বের করা হবে।