August 9, 2026, 11:44 am

কালিয়াকৈরে হিন্দু যুবকের মুসলিম ধর্মগ্রহন

কালিয়াকৈরে হিন্দু যুবকের মুসলিম ধর্মগ্রহন


গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৭ নং ওয়ার্ডের বিশ্বাসপাড়া মহল্লায় অন্তর মন্ডল নামের এক যুবক ইসলাম ধর্ম গ্রহন করেছেন। গত ১৩ই ডিসেম্বর শুক্রবার দুপুর জুম্বা নামাজে এসে সইচ্ছায় বিশ্বাসপাড়া শাহী জামে মসজিদের ইমাম ও ক্ষতিব হাফেজ মাওলানা মোঃ রউফুল ইসলাম হাসানী সাহেবের কাছে এসে হাজারো মুসুল্লিগনের উপস্তিতিতে হিন্দু ধর্ম থেকে মুসলিম ধর্মে ধর্মান্তরিত হন।তার আগে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৩ গাজীপুরস্থ ২৭ই নভেম্বর সশরীরে উপস্তিত হয়ে সকল আইন প্রক্রিয়া মেনে হিন্দু ধর্ম থেকে মুসলিম ধর্ম গ্রহন করার অনুমতি পান।আবেদন কৃত হলফনামা নং ১৫১৬/১৯।
হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন করে মোঃ খালেদ সাইফুল্লাহ নামে তিনি বর্তমানে বিশ্বাসপাড়া এলাকার বসবাস করতেছেন।
মোঃখালেদ সাইফুল্লাহ( হিন্দু নাম অন্তর মন্ডল) তিনি গাজীপুর কালিয়াকৈর, সফিপুর, হরিনহাটি মহল্লার সুকনাল সরকার ও বীণা রানীর ছেলে।
মুসলিম ধর্ম গ্রহনকারী মোঃখালেদ সাইফুল্লা জানান তিনি ছোট বেলা থেকেই মুসলিম ধর্ম তার বেশ ভালো লাগে এবং মুসলিম ধর্মের আচার আচরনে মুগ্ধহয়ে স্ব ইচ্ছায় আদালতের অনুমতি নিয়ে তিনি ইসলামের সুশিতল ছায়াতলে আগমন করেন।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্বাসপাড়া শাহীজামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ রউফুল ইসলাম হাসানী বলেন খালেদ সাইফুল্লা ( অন্তর মন্ডল) যুবকটি আমার কাছে আসেন এবং বিজ্ঞ আদালতের অনুমতি পত্র হাতে পেয়ে তাকে ইসলামের কালেমা পড়িয়ে হিন্দু থেকে মুসলিম ধর্মে শপত বাক্য পাঠ করাই।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com