August 9, 2026, 12:51 pm
এম, রিদুয়ানুল হক, চকরিয়া: মহান বিজয় দিবসের প্রথম প্রহরে চকরিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি (পুষ্পমাল্য) অর্পণ করেছে জাতীয় যুব সংসদ বাংলাদেশ, চকরিয়া উপজেলা শাখা।
১৬ ডিসেম্বর’১৯ ভোরে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় যুব সংসদ বাংলাদেশ এর কেন্দ্রীয় যুব উন্নয়ন বিষয়ক সম্পাদক মোঃ সিফাত শাহরিয়ার সৌরভ, কক্সবাজার জেলার প্রধান সমন্বয়ক সাংবাদিক মুহাম্মদ মনজুর আলম, কক্সবাজার জেলা সভাপতি শোয়াইবুল ইসলাম, চকরিয়া উপজেলা সভাপতি সাংবাদিক এম, রিদুয়ানুল হক, সহসভাপতি এম, আরফাত চৌধুরী, চকরিয়া উপজেলার সাধারণ সম্পাদক সাংবাদিক এম, জুনাইদ উদ্দিন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বাহাদুর চৌধুরী, উপ প্রচার সম্পাদক কামরুজ্জামান, উপ শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মেহেদী হাসান রিমন প্রমুখ।