August 9, 2026, 2:09 pm

মহান বিজয় দিবসে চকরিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলী

মহান বিজয় দিবসে চকরিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলী

এম, রিদুয়ানুল হক, কক্সবাজার:

কক্সবাজারের চকরিয়ায় ভোরে সূর্য উদয়ের সাথে সাথে উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে পুরাতন বিমানবন্দরস্থ চকরিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে মহান স্বাধীনতা যুদ্ধে নিহত জাতির শ্রেষ্ঠ বীর শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে পুস্পমাল্য অর্পণ করে শ্রদ্ধাঞ্জলী জানান উপজেলা প্রশাসন।

চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম এমপিকে সাথে নিয়ে চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্বাঞ্জলী প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু, নারী ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.তানভির হোসেন, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরী, চকরিয়া পৌর মেয়র আলমগীর চৌধুরী, সমাজ সেবা কর্মকর্তা হামিদুল্লাহ মিয়া, উপজেলা প্রকৌশলী কমল কান্তি পাল, উপজেলা শিক্ষা কর্মকর্তা গুলশান আক্তার, উ চকরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা এস এম নাসিম হোসেন, মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা ভেটেনারী সার্জন ও প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: সুপন নন্দীসহ সরকারি প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com