August 9, 2026, 10:53 am

সিটিজি ক্রাইম টিভির চেয়ারম্যান আজগর আলী মানিক-কে প্রাণ নাশের হুমকি

সিটিজি ক্রাইম টিভির চেয়ারম্যান আজগর আলী মানিক-কে প্রাণ নাশের হুমকি

চট্টগ্রামের মাদক ও ইয়াবা ব্যবসায়ী খোরশেদ ও তার সহযোগী নুরুল আফসার আনছারী, দেলোয়ার হোসেন ফরহাদ, মাজেদুল ও নুরুর বিরুদ্ধে ধারাবাহিকভাবে সিটিজি ক্রাইম নিউজ ও সিটিজি ক্রাইম টিভিতে সংবাদ প্রকাশ হওয়ায় ইয়াবা খোরশেদ ও তার সহযোগীরা সিটিজি ক্রাইম টিভির চেয়ারম্যান আজগর আলী মানিক-কে আজ ১৫ ডিসেম্বর সকাল ৮টায় মুঠো ফোনে হত্যার হুমকি দিয়েছে। শুধু তাই নয় সিটিজি ক্রাইম টিভির ঢাকা অফিস গুড়িয়ে দেয়ারও হুমকি দেয়। এ ব্যাপারে আজগর আলী মানিক থানায় জিডি করছেন। জিডি নাম্বারঃ ১১৫৫, তারিখঃ ১৫/১২/২০১৯। মাদক বিরোধী অভিযানে সরকার বদ্ধ পরিকর। তাই সিটিজি ক্রাইম নিউজ ও সিটিজি ক্রাইম টিভি ধারাবাহিকভাবে ইয়াবা ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করে আসছে। এতে করে বড় বড় মাদক ব্যবসায়ীরা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ায় চট্টগ্রামের মাদক ব্যবসায়িদের মাঝে কম্পনের সৃষ্টি হয়। এখনও অনেক ইয়াবা ও মাদক ব্যবসায়ী গোপনে সু-কৌশলে তাদের এ ব্যবসা চালিয়ে যাচ্ছে। এদের মধ্যে অন্যতম ইয়াবা খোরশেদ, নুরুল আফসার আনসারী, মাজেদুল, নুরুসহ অনেকে। এ চক্রটির বিরুদ্ধে সিটিজি ক্রাইম টিভি ধারাবাহিকভাবে বস্তু নিষ্ট সংবাদ প্রকাশ করায়, ১৫ ডিসেম্বর ২০১৯ ইং সকাল ৮ ঘটিকায় ইয়াবা খোরশেদ আজগর আলী মানিক-কে মুঠো ফোনে প্রান নাশের এবং সিটিজি ক্রাইম টিভির ঢাকা অফিস গুড়িয়ে দেয়ারও হুমকি দিয়েছে। যে নম্বর থেকে হুমকি দেয় উক্ত নম্বর হলঃ ০১৪০৬৫১৬২২৭। শুধু তা-ই নয়, খোরশেদ ও তার বাহিনী প্রতিজ্ঞা করছে যতই টাকার প্রয়োজন হোক না কেন, তারা সরাষ্ট্র মন্ত্রনালয় ম্যানেজ করে আজগর আলী মানিকের ব্যবসা প্রতিষ্ঠান ধবংশ করে দিবে। তাই সিটিজি ক্রাইম টিভির চেয়ারম্যান, অত্র আফিসের সমস্ত সাংবাদিক, স্টাফ কর্মচারীরা চরমভাবে নিরাপত্তা হীনতায় ভুগছে। বাধ্য হয়ে আজগর আলী মানিক এ ব্যাপারে থানায় জিডি করছে। জিডি নাম্বারঃ ১১৫৫, তারিখঃ ১৫/১২/২০১৯

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com