August 9, 2026, 9:57 am

২ বাসের প্রতিযোগিতায় চাপা পড়ে প্রাণ গেল মা-ছেলের

২ বাসের প্রতিযোগিতায় চাপা পড়ে প্রাণ গেল মা-ছেলের

ডিএন২৪ রিপোর্ট: নারায়ণগঞ্জের আড়াইহাজারের পুরিন্দা শিমূলতলী এলাকায় দুই বাসের প্রতিযোগিতার মধ্যে পড়ে প্রাণ হারিয়েছেন এক গৃহবধূ ও তার ৪ বছর বয়সী শিশু সন্তান। মঙ্গলবার দিবাগত রাতে ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নরসিংদীর মাধবদী কান্দাইলের জাহাঙ্গীরের স্ত্রী মানসুরা (২৪) ও তার ছেলে আফিফ (৪)।

কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের ওসি মোজাফফর হোসেন জানান, রাতে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার পুরিন্দা শিমুলতলী এলাকায় দুটি বাস প্রতিযোগিতা করে ওভারটেকিংয়ের চেষ্টা করে। এ সময় মানসুরা তার কোলের শিশুকে নিয়ে বাস থেকে নামার জন্য দরজার পাশে দাঁড়ান।এ সময় দুটি বাস প্রতিযোগিতা করে ওভারটেকিংয়ের চেষ্টা করলে তাল সামলাতে না পেরে পড়ে যান মানসুরা। যে বাসের যাত্রী ছিলেন ওই মা ও শিশু, তারা সেই বাসের পেছনের চাপায় পিষ্ট হয়ে মারা যান।

এ ঘটনায় বাসটি জব্দ করা গেলেও চালক ও হেলপার পলাতক রয়েছেন বলে জানান ওসি।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com