August 9, 2026, 8:44 am
ইউ এইচ সুমাঃ পটুয়াখালীর দুমকিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও জাতীয় বেগম রোকেয়া দিবস-২০১৯ উপলক্ষে মহিলা ও শিশু বিষযক মন্ত্রণালয়ের উদ্যোগে নারীদের জয়িতা অন্বেষন বাংলাদেশ’র মাধ্যমে ৫টি ক্যাটাগরিতে ৫জন সফল জয়িতা নারী কে সন্মাননা প্রদান করা হয়েছে।
পটুয়াখালীর দুমকি উপজেলা পরিষদ অডিটরিয়াম হলে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে নির্বাচিত ৫ জয়িতা নারী কে এই সন্মাননা প্রদান করা হয়।
অর্থনৈতিক সফলতায় মিসেস তানিয়া আক্তার, সমাজ উন্নয়নে মিসেস ফরিদা ইয়াসমিন, সফল মাতা মিসেস সামসুন্নাহার বেগম, শিক্ষা ও চাকুরীতে মিসেস মরিয়ম খানম ও নারী নির্যাতনের বিভিষিকাময় নানা প্রতিকূলতা কাটিয়ে নতুন করে সুখী জীবন অর্জনের সফলতা সরূফ মিসেস ফারজানা ইয়াসমিন লিপিকে এ সন্মাননা প্রদান করা হয় ও ১০ জন নারীকে ১৫,০০০/- টাকা করে ১,৫০,০০০/- ক্ষুদ্র ঋণ প্রদান করা হয়
উপজেলা মহিলা বিষক কর্মকর্তা জেসমিন আকতার’র সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃব্য শেষে দুমকি উপজেলা নির্বাহী অফিসার শঙ্কর কুমার বিশ্বাস জয়িতা নারীদোর হাতে এই সম্মাননা পুরস্কার তুলে দেন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস ফরিদা ইয়াসমিন, উপজেলা আ’লীগের সভাপতি জনাব আবুল কালাম আজাদ, দুমকি থানার ওসি তদন্ত জনাব মো: আলী হোসেন।
এর আগে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।