September 19, 2026, 2:26 pm
যশোর প্রতিনিধি।। যশোরে দৃর্বৃত্তদের ছুরিকাঘাতে জনি নামে এক ছাত্রলীগ কর্মী খুন হয়েছেন। সোমবার রাতে সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামের তারোপাড়ার আমতলায় এ ঘটনা ঘটে। নিহত ছাত্রলীগ নেতা জনি (২২) ওই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, জনি ইউনিয়ন ছাত্রলীগের কর্মী ছিলেন। সম্প্রতি এলাকার একটি পুকুরের বালু ক্রয় নিয়ে ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জিএম সবুজ হাসান ও সাধারণ সম্পাদক শাহিন আলমের সাথে দ্বন্দ্ব হয়। যার জেরে সোমবার রাতে আমতলা মোড়ে জনিকে ছুরি মেরে হত্যা করা হয়। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।