August 9, 2026, 11:42 am

চকরিয়া উপজেলার জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা কুমিল্লা বার্ডে প্রশিক্ষণে

চকরিয়া উপজেলার জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা কুমিল্লা বার্ডে প্রশিক্ষণে

এম, রিদুয়ানুল হক, কক্সবাজার:

উপজেলা পরিষদের পরিকল্পনা ও সেবা প্রদান সম্পর্কিত মৌলিক প্রশিক্ষন কর্মশালায় অংশনিতে চকরিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের সিংহভাগ কর্মকর্তা এবং নির্বাচিত জনপ্রতিনিধিরা বর্তমানে কুমিল্লা বার্ডে অবস্থান করছেন। গতকাল শনিবার ৭ ডিসেম্বর থেকে তিনদিনের প্রশিক্ষন কর্মশালা শুরু হয়েছে। এতে অংশ নিয়েছেন চকরিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের সিংহভাগ কর্মকর্তা এবং নির্বাচিত জনপ্রতিনিধিরা।

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রানালয়ের অধীন উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (টএউচ)- এর আওতায় উপজেলা পরিষদের জনপ্রতিতনিধি ও কর্মকর্তাগণের অংশগ্রহনে কুমিল্লা বার্ডে অনুষ্ঠিত হচ্ছে তিনদিনের মৌলিক প্রশিক্ষন কর্মশালা।

চকরিয়া উপজেলা থেকে প্রশিক্ষন কর্মশালায় অংশ নিয়েছেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ ফজলুল করিম সাঈদী, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুদ্দিন মুহাম্মদ শিবলী নোমান, চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও মাতামুহুরী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মকছুদুল হক ছুট্টু, চকরিয়া উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ও চকরিয়া উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেসমিন হক জেসি চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা এসএম নাছিম হোসেন, চকরিয়া উপজেলা হাসপাতালের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা.মোহাম্মদ শাহবাজ, চকরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গুলশান আক্তার, চকরিয়া উপজেলা এলজিইডির প্রকৌশলী কমল কান্তি পাল, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও সুরাজপুর-মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক আজিম, চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ জসীম উদ্দিন, সাহারবিল ইউপি চেয়ারম্যান ও মাতামুহুরী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহসিন বাবুল।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com