August 9, 2026, 9:33 am

যানজট, অবৈধ টিকিট কাউন্টার উচ্ছেদ ও পরিবহন চাঁদাবাজী বন্ধের দাবীতে স্বাধীন মঞ্চ’র গণস্বাক্ষর কর্মসূচি

যানজট, অবৈধ টিকিট কাউন্টার উচ্ছেদ ও পরিবহন চাঁদাবাজী বন্ধের দাবীতে স্বাধীন মঞ্চ’র গণস্বাক্ষর কর্মসূচি

এম, রিদুয়ানুল হক, কক্সবাজারঃ যানজট, অবৈধ টিকিট কাউন্টার উচ্ছেদ ও পরিবহন চাঁদাবাজী বন্ধের দাবীতে স্বাধীন মঞ্চ’র গণস্বাক্ষর কর্মসূচি চলমান রয়েছে। দ্বিতীয় দিনে চকরিয়া কোরক বিদ্যাপীঠে গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হয়। কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক নুরুল আখের উক্ত কর্মসূচি উদ্বোধন করেন।

উল্লেখ্য যে, কোটি টাকা ব্যয়ে নির্মিত শহীদ আব্দুল হামিদ পৌর বাস টার্মিনাল অযত্নে অবহেলায় পড়ে আছে। অন্যদিকে পুরাতন এস. আলম কাউন্টারের আশেপাশেই অবৈধ টিকিট কাউন্টার খোলে মহাসড়কের উপর গাড়ি থামিয়ে যাত্রী তোলে জনদূর্ভোগ সৃষ্টি করা হচ্ছে! সেই সুযোগে মহাসড়কে দাঁড়িয়ে যাত্রী উঠা-নামাকে কেন্দ্র করে ছোট-বড় যানবাহনগুলো থেকে চাঁদা নিচ্ছে স্থানীয় প্রভাবশালী মাস্তানেরা।

অন্যদিকে পুলিশ, প্রশাসন ও দায়িত্বশীল জনপ্রতিনিধিরা রোদ চশমা পরে বসে আছে। যাদের কলম ধরার কথা তারাও চুপচাপ। কিন্তু প্রজন্ম বসে থাকবে না। আমরা একটু ঝাকুনি দিয়ে সবার ঘুম ভাঙ্গাতে চাই।চকরিয়া উপজেলার চিরিঙ্গায় পুরাতন এস. আলম কাউন্টারের আশেপাশে গড়ে উঠা অবৈধ টিকিট কাউন্টার উচ্ছেদ ও পরিবহন চাঁদাবাজী বন্ধের দাবীতে স্বেচ্ছাসেবী সংগঠন স্বাধীন মঞ্চ নিম্নোক্ত কর্মসূচী ঘোষণা করছে:

১.উক্ত দাবীর পক্ষে গণস্বাক্ষর সংগ্রহ। (৩-৮ ডিসেম্বর)

২.পৌর মেয়র, উপজেলা প্রশাসন, স্থানীয় সংসদ সদস্য ও যাথাযথ কর্তৃপক্ষ বরাবর স্বারকলিপি প্রদান। (৫ ডিসেম্বর)।

৩.দাবীর সমর্থনে চকরিয়া প্রেস ক্লাব, সকল স্বেচ্ছাসেবী সংগঠন ও পরিবহন সংগঠনগুলোর দায়িত্বশীলদের সাথে আলোচনা। (৬ ডিসেম্বর)

৪. চকরিয়া পৌরসভার সামনে অবস্থান কর্মসূচী। (৮ ডিসেম্বর, রবিবার, দুপুর ২ টা থেকে ৪ টা)।

মেয়র মহোদয় যদি দাবী বাস্তবায়নের প্রতিশ্রুতি দেয় সেক্ষেত্রে তার প্রতি সম্মান জানিয়ে (পরের দিনই কাউন্টারগুলো স্থায়ী ভাবে বন্ধের শর্তে) আন্দোলন স্থগিত করা হবে। উপরোক্ত কর্মসূচীর পরও স্থানীয় ভাবে দাবী বাস্তবায়নের কোন আশ্বাস না পেলে-

৫. মাননীয় সড়ক ও সেতু মন্ত্রী মহোদয় বরাবর গণস্বাক্ষর সংবলিত লিখিত অভিযোগ প্রদান করা হবে। (৩ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল ঢাকায় গিয়ে ১০-১২ ডিসেম্বরের মধ্যে সরাসরি লিখিত অভিযোগ জমা দিবে)

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com