August 9, 2026, 9:33 am

চকরিয়া থানার আয়োজনে ব্যাটমিন্টন টুর্ণামেন্টের ফাইনালে সহকারি পুলিশ সুপার টিম চ্যাম্পিয়ন

চকরিয়া থানার আয়োজনে ব্যাটমিন্টন টুর্ণামেন্টের ফাইনালে সহকারি পুলিশ সুপার টিম চ্যাম্পিয়ন

রিপোর্টঃ এম, রিদুয়ানুল হক

মহান বিজয় দিবস-২০১৯ উপলক্ষে প্রাক-প্রস্তুতির অংশ হিসেবে কক্সবাজারের চকরিয়া থানা কর্তৃক আয়োজিত ব্যাটমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা মঙ্গলবার রাতে থানা মাঠে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত টুনার্মেন্টে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত) সময়ে ১২টি টিম ৯ ম্যাচে অংশনেন। সর্বশেষ মঙ্গলবার রাতে অনুষ্ঠিত টুর্ণামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন চকরিয়া সার্কেলের জ্যেষ্ঠ সহকারি পুলিশ সুপার কাজী মো. মতিউল ইসলাম-ইরফান টিম, আর রানার্স আপ হয়েছেন আরেফিন-পিয়াস টিম।

ফাইনাল খেলা শেষে চকরিয়া থানা মাঠে অনুষ্ঠিত হয়েছে পুরস্কার বিতরণী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী টিমের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন কক্সবাজারের জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম।

চকরিয়া থানার ওসি মো.হাবিবুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ ফজলুল করিম সাঈদী, চকরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরী, চকরিয়া সার্কেলের জ্যেষ্ঠ সহকারি পুলিশ সুপার কাজী মো. মতিউল ইসলাম, শিক্ষানবীষ সহকারি পুলিশ সুপার আরেফিন ছিদ্দিকী, কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, চকরিয়া থানার ওসি তদন্ত একেএম সফিকুল আলম চৌধুরী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছির, চকরিয়া প্রেসক্লাবের কার্যকরী সভাপতি ছোটন কান্তি নাথ, যুবলীগ নেতা মিজানুর রহমান প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে থানার সকল পুলিশ কর্মকর্তা, চকরিয়া উপজেলা ও চকরিয়া পৌরসভা কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ এবং টুনার্মেন্টে অংশনেয়া ১২টি টিমের খেলোয়াড়-কর্মকর্তা উপস্থিত ছিলেন।

টূর্ণামেন্টে চ্যাম্পিয়ন-রানার্সআপ ছাড়াও ফেয়ার পে­ পুরস্কার পান সেমিফাইনালে হেরে যাওয়া জাহেদ-রহমান জুটি। প্রথম পবের্র ছয়টি ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ হন এএসপি কাজী মতিউল ইসলাম, শিক্ষানবীশ এএসপি আরেফিন সিদ্দিকী, এসআই গৌতম সরকার, মাস্টার রহমান, আনোয়ার ও শহিদ। টূর্ণামেন্টের সেরা পুরস্কার পান চ্যাম্পিয়ন টিমের সদস্য ইরফান উদ্দিন।

টূর্ণামেন্টে রেফারির দায়িত্ব পালন করেন চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম জাহেদ চৌধুরী, মো.সাইফুল, ইব্রাহিম, আনোয়ারসহ ছয়জন। স্পন্সর ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আহমদ রেজা।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com