August 9, 2026, 9:43 am

পঞ্চগড়ে লটারির মাধ্যমে ধান সংগ্রহের উদ্বোধন।-districtnews24.com

পঞ্চগড়ে লটারির মাধ্যমে ধান সংগ্রহের উদ্বোধন।-districtnews24.com


মোঃ জাহেদ বিন আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধি, চলতি আমন মৌসুমে ১৯-২০ অর্থ বছরে ডিজিটাল পদ্ধতি লটারির মাধ্যমে নির্বাচিত প্রান্তিক চাষি প্রকৃত কৃষকের নিকট হতে আমন ধান সংগ্রহের কার্যক্রম উদ্বোধন হয়েছে।

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসন আয়োজনে পঞ্চগড় এল,এস,ডি খাদ্য গুদামে সদর উপজেলা দশটি ইউনিয়নে কৃষি কার্ডের তালিকা অনুযায়ি লটারির মাধ্যমে নির্বাচিত প্রতি কৃষক এর মাধ্যমে ১ মেট্রিক টন ধান সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।১৯-২০ অর্থ বছরে এবার ধান সংগ্রহের লক্ষমাত্রা ধরা হয়েছে ৩ হাজার ৬৩ মেট্রিক টন এবং  নির্ধারিত মূল্য প্রতি কেজি আমন ধান ২৬ টাকা প্রতি মণ ধান ১০৪০ টাকা দরে নির্বাচিত প্রান্তিক চাষি প্রকৃত কৃষকদের নিকট হতে ক্রয় করবে সরকার।

ধান সংগ্রহ উদ্বোধন কার্যক্রম জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন সংসদ সদস্য পঞ্চগড়-১ আলহাজ্ব মজাহারুল হক প্রধান, বিশেষ অতিধি উপজেলা পরিষদ চেয়ারম্যান পঞ্চগড় আমিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী, জেলা খাদ্য নিয়ন্ত্রক বাবুল হোসেন, সদর উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা খলিলুর রহমান প্রমূখ।

এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কৃষকদের উপস্থিতিতে ধান সংগ্রহের উদ্বোধন করেন সংসদ সদস্য পঞ্চগড়-১।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com