August 9, 2026, 8:45 am

ঠাকুরগাঁওয়ে মাদক সেবনের দায়ে এক যুবক এর তিন মাসের কারাদন্ড-districtnews24.Com

ঠাকুরগাঁওয়ে মাদক সেবনের দায়ে এক যুবক এর তিন মাসের কারাদন্ড-districtnews24.Com


জাকির হোসেন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে রবিউল ইসলাম (২৪) নামে এক যুবককে মাদক সেবনের দায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার বিকালে সদর উপজেলার সালান্দর ইউনিয়নের তেলীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত রবিউল ওই এলাকার আব্বাস আলীর ছেলে।

ভ্রাম্যমান আদালতের বিচারক ও সদর উপজেলার ইউএনও আব্দুল্লাহ আল মামুন জানান, মাদক সেবনরত অবস্থায় রবিউলকে স্থানীয় লোকজন আটক করে। পরে মোবাইলে খবর দিলে পুলিশ সহ ঘটনাস্থলে গিয়ে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

তিনি আরও বলেন, মাদকমুক্ত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে জেলার সদর উপজেলায়। প্রতিটি সচেতন নাগরিককে উদ্যোগ সফল করতে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com