August 9, 2026, 8:43 am
মোঃ জাহেদ বিন আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধি, পঞ্চগড়ে আঁখি বেগম (১৫) নামের এক এস,এস,সি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের গোয়ালঝাড় এলাকায় এই ঘটনাটি ঘটে। ওই এলাকার মোঃ আজগর আলীর মেয়ে নিহত আঁখি।সদর ইউনিয়নের জগদল নুর আক্তার বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী এবং ২০২০ সালের এস,এস,সি পরীক্ষার্থী।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, নিহত মা মর্জিনা বেগম ব্যাক স্কুল শিক্ষিকা তিনি সকালে তার শিক্ষাপ্রতিষ্ঠানে চলে যান বাড়িতে আঁখি একাই থাকতো প্রতিবেশি সালাম তার বাসায় কাজের জন্য কোদাল খুজতে গেলে কাউকে না পেয়ে রুমের ভিতরে প্রবেশ করে।
এসময় তিনি আঁখিকে তার নিজ শয়ন কক্ষে পাশে থাকা গোয়াল ঘরে বাশের সরে নিজের উরনা গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখে পরবর্তীতে তিনি স্থানীয়দের খবর দেন। এদিকে খবর পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশ আঁখির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সাতমেড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাথে যোগাযোগে তিনি বলেন আমার এলাকায় স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহের খবর নিশ্চিত হয়েছি।