August 9, 2026, 8:49 am

পেকুয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন ইউএনও

পেকুয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন ইউএনও

সাইফুল ইসলাম বাবুলঃ

আধুনিক পেকুয়া গড়ার প্রত্যয়ে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ নভেম্বর বুধবার বিকাল ৪ টায় সাঈকা সাহাদাত এর কার্যালয়ে এ মতবিনিময়সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় পেকুয়া উপজেলাকে আধুনিক ও ডিজিটাল করে গড়ে তোলার লক্ষে যানজট নিরসনসহ সকল অনিয়মের বিরুদ্ধে
সাংবাদিকদের কাছ থেকে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী বিভিন্ন উন্নয়ন প্রস্তাবনা গ্রহণ করেন ইউএনও সাঈকা সাহাদাত। তিনি এইসব পরিকল্পনাকে ভিত্তি ধরে আগামীতে একটি সুন্দর ও ডিজিটাল পেকুয়া বানানোর বিষয়ে কাজ করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

মতবিনিময়কালে মুক্ত আলোচনায় অংশ নেন পেকুয়া উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com