August 9, 2026, 8:49 am
এম, রিদুয়ানুল হক, চকরিয়াঃ
চকরিয়া পৌরসভা ৩নং ওয়ার্ডের বাসিন্দা পৌরশহরের বিশিষ্ট ব্যবসায়ী হাজী নুর আহমদ সওদাগর গুরুতর অসুস্থ হয়ে ঢাকা এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
খবর পেয়ে মঙ্গলবার (২৬ নভেম্বর) তাঁকে দেখতে হাসপাতালে ছুটে যান চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী। তিনি তার শয্যাপাশে বেশকিছু সময় অতিবাহিত করেন এবং তার শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ-খবর নেন।
পৌর মেয়র আলমগীর চৌধুরী মহান আল্লাহ কাছে তার আশু সুস্থতা কামনা বিশেষ প্রার্থনা করেন। বিশিষ্ট ব্যবসায়ী নুর আহমদ সওদাগর যেনো তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন সেই জন্য সকলের কাছে দোয়া কামনা করেন আলমগীর চৌধুরী।