August 9, 2026, 9:32 am

ডাক্তারি ফিজিক্যাল পরিক্ষায় হামিদের প্রাণ অস্থিত্বের সন্ধান

ডাক্তারি ফিজিক্যাল পরিক্ষায় হামিদের প্রাণ অস্থিত্বের সন্ধান

কক্সবাজার প্রতিনিধি: হামিদুল ইসলাম হামিদের মৃত্যুর সংবাদ গত ২৬ নভেম্বর সামাজিক মাধ্যম ফেইসবুক আইডিতে প্রকাশ করা হলেও গতকাল সকালে আইসিও কর্মরত ডাক্তার হামিদের অভিভাবকদের সাথে রোগীর অবস্থা ব্রিফিং-এ বলেন হয়তো আর বেঁচে নাই তার কোন পরিবর্তন হয়নি,ব্রেইনে কাজ করছে না তারপরও মেডিকেল টিম পরিক্ষা করে সর্বশেষ ভালো মন্দ রিপোর্ট পাওয়া যাবে।

আজ সকালে তাই হল, পরিক্ষায় দেহে প্রাণের অস্তিত্বের সন্ধান পেয়েছে। হামিদকে আইসিও-তে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।হামিদুল ইসলাম হামিদ সংযুক্ত আরব আমিরাত,দুবাই অবস্থিত শফিউল আলম বাহারের প্রতিষ্ঠান ইউনিয়ন স্টার লেডিস গার্মেন্টস ম্যেনুফেকচারি এল এল সি-র এমব্রয়ডারি কম্পিউটার অপরেটর কাজের দায়িত্বে ছিলেন।

গত ২২ নভেম্বর’১৯ শুক্রবার ফ্যাক্টরি রুমে (আজমান) দুপুরের খাবার,অর্ধ খাওয়া অবস্থায় মাথায় হাত দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তার সহকর্মীরা প্রথমে পাশ্ববর্তী ক্লিনিকে,তাদের পরামর্শে এম্বুলেন্স ডেকে আজমান শেখ খালিফা সরকারি হাসপাতালে জরুরি বিভাগে নিয়া হয়। রোগীর অবস্থা অবনতি হওয়ায় আইসিও-তে ভর্তি করেন। আজো পযর্ন্ত  আইসিওতে চিকিৎসায় রয়েছেন। আমার বিশ্বাস আল্লাহতালা হামিদকে সুস্থ করে তুলবেন। দুবাইতে অনেক ব্রেইন স্ট্রোক রোগী মাসের পর সেন্স ফিরে পেয়েছেন।

হামিদুল ইসলাম হামিদ (৩০) পিতাঃশাহাবুদ্দিন মাতাঃ মনোয়ারা বেগম ঠিকানাঃ পালাকাটা মাতব্বর পাড়া,৭নং ওয়ার্ড,চকরিয়া পৌরসভা, কক্সবাজার। সে আমার শুধু কারিগর না ফুফাতো ভাই শাহাবুদ্দিনের ছেলে মানি আমার ছেলে।আমি অনুরোধ করবো সবাইকে, তার জন্য দোয়া করেন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com