August 9, 2026, 8:38 am
জাকির হোসেন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
আগামী ৬ ডিসেম্বর ঠাকুরগাঁওয়ে আসবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
জেলা আ.লীগের সম্মেলনে যোগ দেওয়ার জন্য তিনি ঠাকুরগাঁওয়ে আসবেন বলে ঠাকুরগাঁও জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাজহারুল ইসলাম সুজন ঠাকুৃরগাঁও মুঠোফোনে জানিয়েছেন।
মঙ্গলবার বিকেলে মুঠোফোনে সুজন বলেন, ইতিমধ্যে দলটির শীর্ষ নেতারা উপজেলা ও পৌর সভাগুলোতে সম্মেলন শেষ করেছে। আগামী ৬ ডিসেম্বর জেলা আ.লীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।