August 9, 2026, 9:33 am

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এর বক্তব্যের জবাব দিলেন মির্জা ফখরুল

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এর বক্তব্যের জবাব দিলেন মির্জা ফখরুল

জাকির হোসেন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দেওয়া বক্তব্যের জবাব দিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন  ওবায়দুল কাদেরের মানসিক সমস্যা রয়েছে। তারা এখন নিজেদেরকে প্রভু ভাবতে শুরু করেছে। রাষ্ট্রের প্রভু তারা, এটাই তাদের সমস্যা হয়ে গেছে। সবকিছু তারা তাদের নিয়ন্ত্রণে রাখতে চায়। ভিন্ন একটা রাজনৈতিক দল কিভাবে চলবে এটাও তারা নিয়ন্ত্রণ করতে চায়। অথচ সংবিধানে খুব পরিষ্কারভাবে সকল দলকে সভা-সমাবেশ ও প্রতিবাদ করার অধিকার দেওয়া আছে।

মঙ্গলবার সকালে ঠাকুরগাঁওয়ে তার নিজ বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।

ফখরুল আরও বলেন, আমরা সভা-সমাবেশ করার অনুমতি চাই না, আমরা অবগত করি। তবে সোহরাওয়ার্দী উদ্যানে করলে পিডাব্লিউডি, সড়কে করলে পুলিশের কাছে অনুমতি নিতে হয়।

ফখরুল বলেন, কিন্তু এই সরকার যেটা করছে সেটা গ্রাম্য মোড়লের কায়দায়। সরকার অনুমতি দিতে টালবাহানা করে থাকে। সভা সমাবেশের দুই ঘণ্টা আগে অনুমতি দিয়ে থাকে। এতে সমাবেশ সফলভাবে করা খুব কঠিন।

তিনি আরও বলেন, ১৯৭৫ সালে আওয়ামী লীগ বাকশাল তৈরি করে প্রভু বনে গিয়েছিল। আবার এখন তো ১০ বছর ধরে দেশে প্রভুত্ব করছে। এখন তারা পাকাপোক্ত প্রভু হিসেবে বসতে চায়। যেটা তাদের মানসিকতার সমস্যা। গণতান্ত্রিক চেতনা তাদের মধ্যে নেই। তারা নিজেদের রাজা বাদশা ও প্রভু ভাবতে শুরু করেছে।

মির্জা ফখরুল আরও বলেন, এই সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ কারণ তারা জনগণের দ্বারা নির্বাচিত সরকার নয়। তাই অবিলম্বে এই নির্বাচনের ফলাফল বাতিল করে দিয়ে সরকারের পদত্যাগ করে একটা নিরপেক্ষ সরকারের গঠন করে পুনরায় নির্বাচন করা।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি নূরে সাহাদাত স্বজন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নূর করিমসহ জেলা বিএনপির নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com