August 9, 2026, 8:39 am

পেকুয়ায় লাকড়ি কুড়াতে গিয়ে হাতির আক্রমণে কাঠুরিয়া নিহত

পেকুয়ায় লাকড়ি কুড়াতে গিয়ে হাতির আক্রমণে কাঠুরিয়া নিহত

পেকুয়া প্রতিনিধিঃ

২৬ নভেম্বর (মঙ্গলবার) বেলা ১১ টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের ১ নং ওয়ার্ডের তারাবনিয়া মাঝের হাতির ডেরা নামক দুর্গম পাহাড়ী এলাকায় এক জন কাঠুরিয়া নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম শামশুল আলম (৬৭)।

তিনি টইটং ইউনিয়নের বটতলী মাদ্রাসাপাড়ার মৃত মোজাহের আহমদের ছেলে। পেশায় ওই ব্যক্তি কাঠুরিয়া বলে নিশ্চিত করেছে স্থানীয়রা।

স্থানীয় সুত্র জানায়, শামশুল আলম ২৫ নভেম্বর (সোমবার) সকাল ৮ টার দিকে বাড়ি থেকে বের হয়েছিলেন। লাকড়ি কুড়াতে ওই ব্যক্তি জুমপাড়ার পূর্বদিকে গহীন অরন্যে পৌছে। ওই দিন বাড়িতে লাকড়ি নিয়ে না আসায় স্বজনদের মধ্যে সন্দেহ তৈরী হয়েছিল। রাতে স্থানীয় ২শতাধিক লোকজনসহ ইউপি সদস্য আবুল কাসেম তাকে পাহাড়ের বিভিন্ন স্থানে খোঁজছিলেন। তবে রাতে তার সন্ধান মেলেনি। পরদিন মঙ্গলবার বেলা ১১ টার দিকে হাতির ডেরা নামক স্থানে তার মরদেহ দেখতে পান পথচারীরা। এ সময় খবর পেয়ে প্রচুর লোকজন গিয়ে পাহাড়ের দুর্গম ওই স্থান থেকে তার মরদেহ উদ্ধার করে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com