August 9, 2026, 8:38 am

পঞ্চগড়ে মিনিবাস ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত-districtnews24.com

পঞ্চগড়ে মিনিবাস ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত-districtnews24.com

মোঃ জাহেদ বিন আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধি, পঞ্চগড় জেলা তেতুলিয়া উপজেলার ভজনপুর ডিগ্রী কলেজ গেটের মূল ফককের সামনে যাত্রীবাহী মিনিবাসের ধাক্কায় হাসান (২৬) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে অপর একজন সোহরাওয়ার্দী (২৪) নামে সঙ্গে থাকা আরোহী গুরুতর আহত হয়েছেন।

সোমবার জেলার তেতুলিয়া উপজেলা পঞ্চগড়- বাংলাবান্ধা মহাসড়কের ভজনপুর এলাকার ডিগ্রী কলেজের মূল ফটকের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের শেখের হাট এলাকার মোঃ শাইদুর রহমানের ছেলে নিহত হাসান। স্থানীয় প্রতক্ষদর্শীরা জানান, দুপুরে তেতুলিয়াগামী একটি যাত্রীবাহী মিনিবাস গতিবেগে মোটরসাইকেল আরোহীদেরকে ধাক্কা দিলে ঘোটনা স্থলে তারা ছিটকে পরলে স্থানীরা তাদের দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত বলে ঘোষণা করেন।

অপর আরোহী আহত সোহরাওয়ার্দীকে অবস্থা অবনতি ঘটলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়।এ দিকে তেতুলিয়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জহুরুল ইসলাম সড়ক দুর্ঘটনার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com