August 9, 2026, 8:38 am

চকরিয়া কোরক বিদ্যাপীঠ পরিচালনা কমিটির পুনরায় সভাপতি নির্বাচিত হলেন এমপি জাফর আলম

চকরিয়া কোরক বিদ্যাপীঠ পরিচালনা কমিটির পুনরায় সভাপতি নির্বাচিত হলেন এমপি জাফর আলম

এম, রিদুয়ানুল হক, চকরিয়া:
দক্ষিণ চট্টলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চকরিয়া কোরক বিদ্যাপীঠ পরিচালনা পরিষদের ৩য় বারের মতো সভাপতি নির্বাচিত হলেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম (এমএ)।

২৫ নভেম্বর (সোমবার) বিকাল ৩ ঘটিকার সময় চকরিয়া কোরক বিদ্যাপীঠের অফিস কক্ষে নব নির্বাচিত ম্যানেজিং কমিটির সদস্যদের পূর্বে নির্ধারিত এক জরুরী অনুষ্টিত হয়। উক্ত সভায় সর্বসম্মতিক্রমে আলহাজ¦ জাফর আলম এমপিকে পুনরায় সভাপতি নির্বাচিত করা হয়। এসময় উপস্থিত ছিলেন চকরিয়া কোরক বিদ্যাপীঠ ম্যানেজিং কমিটির নির্বাচনে দায়িত্ব প্রাপ্ত প্রিসাইডিং অফিসার ও চকরিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. হামিদ উল্লাহ মিয়া। 

উক্ত সভায় উপস্থিত ছিলেন নব নির্বাচিত ম্যানেজিং কমিটির সদস্য-সচিব অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আখের, প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব নুরুল আবচার, দাতা সদস্য আলহাজ্ব আলাউদ্দীন আল আযাদ (সাবেক চেয়ারম্যান), মাধ্যমিক শাখার অভিভাবক প্রতিনিধি আব্দুল হাকিম, মুজিবুর রহমান, প্রাথমিক শাখার অভিভাবক প্রতিনিধি শওকত হোসেন, মো: আবু মুছা, মহিলা অভিভাবক প্রতিনিধি ইসমত আরা বুলু, শিক্ষক প্রতিনিধি জাইদুল হক, বাবু অলসন বড়ুয়া ও শ্রীমতি রূপালী রানী দে।

উল্লেখ্য যে, চকরিয়া কোরক বিদ্যাপীঠ ম্যানেজিং কমিটির নির্বাচন ২১ নভেম্বর (বৃহস্পতিবার) সম্পন্ন হয়। শিক্ষা বোর্ডের নীতিমালা অনুযায়ী ম্যানেজিং কমিটির সর্বমোট সদস্য হবেন ১৩ জন। বর্তমানে নব নির্বাচিত সভাপতিসহ সদস্য সংখ্যা ১২ জন। আরো একজন শিক্ষানুরাগী নির্বাচিত করবেন উপরোক্ত সদস্যগণ।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com