August 9, 2026, 9:49 am
কক্সবাজার প্রতিনিধিঃ বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি কক্সবাজার জেলা শাখার জরুরি সভা ২২ নভেম্বর (শুক্রবার) বিকাল ৪ ঘটিকায় চকরিয়া রেডচিলি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
কক্সবাজার জেলা শাখার সভাপতি এম, রিদুয়ানুল হক’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবুলের সঞ্চালনায় জরুরী সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাংবাদিক নেতা মোরশেদুল আলম চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটির চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন, কক্সবাজার জেলার সহ-সভাপতি আবদুল হামিদ, কক্সবাজার জেলার সাংগঠনিক সম্পাদক ও চকরিয়া উপজেলা শাখার সভাপতি আবুল মনসুর মোঃ মহসিন, চকরিয়া উপজেলার সাধারণ সম্পাদক আব্দুল করিম বিটু, চকরিয়া উপজেলার সাংগঠনিক সম্পাদক আরিফুল মোস্তফা রাশেদ, কক্সবাজার জেলার সহ-প্রচার সম্পাদক এএইচএম রুহুল কাদের প্রমুখ।