August 9, 2026, 10:29 am
মুহাম্মদ মনজুর আলম, চকরিয়া
দেশের বহুল প্রচারিত জাতীয় দৈনিক যায়যায়দিন’র “যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম’’ চকরিয়া উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন-আলোচনা সভা ও কার্যকরি কমিটি গঠন সম্পন্ন করা হয়েছে । গত ১১ই নভেম্বর ফোরামের (২০১৮-২০১৯ইং সেশন) চকরিয়া উপজেলা শাখার কার্যকরি কমিটির মেয়াদ শেষ হলে সংগঠনের প্রধান সমন্বয়ক কেন্দ্রীয় সংগঠনের নীতিমালা অনুসারে এ শাখার কমিটি গঠন কার্যক্রম সম্পন্ন করার জন্য দিনক্ষণ ঠিক করে ৪ সদস্য বিশিষ্ট একটি মনোনয়ন বোর্ড গঠন করে দ্বিবার্ষিক নির্বাচনী তফসিল ঘোষণা করেন ।
তফসিল অনুযায়ী ২৩শে নভেম্বর সকাল ১১টার সময় চকরিয়া পৌরশহরের একটি অভিজাত হোটেলের হলরুমে সংগঠনের নির্বাচনী মনোনয়ন বোর্ডের প্রধান, যাযযায়দিন’র সাংবাদিক মুহাম্মদ মনজুর আলমের পরিচালনায় ফোরামের সকল সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ ও তাদের প্রত্যক্ষ সমর্তনে আগামী (২০২০-২০২১ ইং-দ্বিবার্ষিক ) দুই বছরের জন্য “যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম” চকরিয়া উপজেলা শাখার ২৫ সদস্য বিশিষ্ট একটি কার্যকরি পরিষদের কমিটি গঠন করে নির্বাচন মনোনয়ন বোর্ড মনোনিতদের নাম ও পদবী ঘোষণা করেন ।
“যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম’’ চকরিয়া উপজেলা শাখার কার্যকরি পরিষদের মনোনিতরা হলেন , মোঃ ইউনুছ উদ্দিন (সভাপতি) , রবিউল হাসান (কার্যকরি সভাপতি) , খোরশেদ আলম নাসিম (সহসভাপতি), নুরুল ইসলাম জিকু (সাধারণ সম্পাদক) ্সাইফুল ইসলাম সায়মন (সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক), ঈরাস ঈনফাস ঈসা (যুগ্ম সাধারণ সম্পাদক) , আলী মর্তুজা টিটু (সাংগঠনিক সম্পাদক), মুহাম্মদ ইরফান মির্জা (অর্থ সম্পাদক), জিসাদ চৌধুরী (দপ্তর সম্পাদক), মিজানুর রহমান আরিয়ান ( প্রচার সম্পাদক ), দিনারুল ইসলাম (শিক্ষা বিষয়ক সম্পাদক ), মুজিবুল হক (সাহিত্য বিষয়ক সম্পাদক ) সাহেদুল মোস্তফা সাকিব (সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ), আলী রিয়াজ (ক্রীড়া বিষয়ক সম্পাদক ), হাসানুল আওয়াল সিফাত (তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক), জে এম রিসাত (ধর্ম বিষয়ক সম্পাদক) , মোঃ খোরশেদুল আলম (সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক), নিবাস ধর ( বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ) সহ আরও ৮জন সাধারণ সদস্যকে “যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম” চকরিয়া উপজেলা শাখার কার্যকরি পরিষদের নির্বাহী সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়।
উল্লেখ্য আগামী ১০ কর্মদিবস সময়ের ভিতরে কেন্দ্রীয় সংগঠনের নিয়ম অনুযায়ী ২১ সদস্য বিশিষ্ট “যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম” চকরিয়া উপজেলা শাখার একটি পূর্র্নাঙ্গ উপদেষ্টা পরিষদ গঠন করে তাদের নাম ও পদবী ঘোষণা করা হবে ।
এসময় কমিটি গঠনের পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় । সভায় মনোনয়ন বোর্ডের প্রধান যায়য়ায়দিন’র চকরিয়া প্রতিনিধি সাংবাদিক মুহাম্মদ মনজুর আলম বলেন, “ যায়যায়দিন ” দেশের পাঠকনন্দিত একটি জাতীয় দৈনিক । “যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম” পাঠকদের একটি অরাজনৈতিক সংগঠন। যায়যায়দিন কেবল একটি সংবাদপত্র নয়, দেশের মাটিও মানুষের শুভ, কল্যাণ ও শ্রেয়োবোধ প্রতিষ্ঠায় সচেষ্ট জনসচেতনতামূলক একটি জাতীয় পর্যায়ের বড় প্লাটফরম। আর তাই একদিকে যেমন “যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম” দেশের বিপুল সংখ্যক তরুণসমাজকে সাথে নিয়ে সাহিত্য, শিল্প, সংস্কৃতি, খেলাধুলা ও জ্ঞান-বিজ্ঞানের চর্চা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কাজে অংশগ্রহন করে দেশপ্রেম ও মানবকল্যাণে কাজ করছে । অন্যদিকে বাংলাদেশের বিপুল সংখ্যক তরুণ পাঠকসমাজকে তাদের মেধা, শ্রম, শিক্ষা ও রুচি দিয়ে দেশ, মাটি মানুষের মানবতার কল্যাণে তরুণদের মধ্যে এই মানবিক মূল্যবোধ সঞ্চার করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও জানান তিনি। পরে “যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম” চকরিয়া উপজেলা শাখার নবমনোনিত সদস্যরা দেশ ও জাতীর কল্যাণ কামনা করে দোয়া ও মুনাজাত শেষে সভা সমাপ্ত করেন ।