September 19, 2026, 8:03 pm
জাকির হোসেন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার রুহিয়া আজাদ মেলায় লটারি বাণিজ্যের ফাঁদে পড়ে প্রতারণার শিকার হয়ে নি:স্ব হচ্ছে এলাকার হাজার মানুষ।
বৃহস্পতিবার ‘ঠাকুরগাঁওয়ে মেলার নামে চলছে অশ্লীল নৃত্য, লটারি বাণিজ্য’ শিরোনামে সংবাদ প্রকাশের পর টনক নড়েছে প্রশাসনের।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার সময় মেলায় উপস্থিত হয়ে লটারি পরিচালনার কার্যক্রম বন্ধ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন। এ সময় পুরো মেলা ঘুরে দেখেন তিনি।
শুক্রবার (২২ নভেম্বর) সদর ইউএনও আব্দুল্লাহ আল মামুন জানান, প্রকাশিত সংবাদটি নজরে আসার পর প্রশাসন লটারি বন্ধ করেছে। সেই সাথে মেলার মাঠ থেকে লটারির প্যান্ডেল খুলে নেওয়ার জন্য শুক্রবার পর্যন্ত সময় প্রদান করা হয়েছে।
তিনি আরও বলেন, দেশে জুয়া বন্ধে প্রশাসনের জিরো টলারেন্স। মেলায় জুয়ার আসর, লটারি এবং অশ্লীল নৃত্য প্রদর্শনের চেষ্টা করলে প্রশাসনকে অবগত করার জন্য সংবাদকর্মীদের পাশাপাশি এলাকাবাসীকেও আহ্বান জানিয়েছেন তিনি।
মেলার লটারি বন্ধে ইউএনওর সাথে উপস্থিত ছিলেন, রুহিয়া থানার ওসি চিত্ত রঞ্জন রায়, রহিয়া ইউপি চেয়ারম্যান মনিরুল হোক বাবু, অনিল চন্দ্র সেন, প্রমুখ।
মেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ঠাকুর চন্দ্র সেন ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় গা ঢাকা দেয়।