August 31, 2026, 10:33 am
কক্সবাজার প্রতিনিধি ॥
বাংলাদেশ ওয়ার্ল্ড ডান্স এ্যালায়েন্স এশিয়া প্যাসিফিক কর্তৃক আয়োজিত ”Ocean dance festival of Bangladesh” শীর্ষক আন্তর্জাতিক নৃত্য উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগদিতে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী এম.এ খালিদ কাল শুক্রবার কক্সবাজার আসছেন। সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী এম.এ খালিদ শুক্রবার বেলা পৌনে ২ টায় বিমানযোগে কক্সবাজার পৌঁছাবেন। একই দিন তিনি কক্সবাজারের অভিজাত একটি হোটেলে বিকেল ৫ টায় উক্ত নৃত্য উৎসবের উদ্বোধন করবেন। শনিবার ২৩ নভেম্বর তিনি সকাল সাড়ে ৯ টায় বিমানযোগে কক্সবাজার ত্যাগ করবেন বলে জানা গেছে।