August 9, 2026, 11:43 am
লেখক: জাকির হোসেন
হালকা শীত চেপে ঘন কুয়াশা যত দূর চেয়ে দেখি আঁধারের মাখামাখি আমি তুমি কোথা আছি মাঝে খুঁজে পাইনা
কোথায় হারালো সেই শীতের সকাল?
চিরায়ত বাংলায় উথাল পাথাল নেই মন নেই ধন হাহাকার মিলে অতিথি পরায়নতা খেয়েছে যে গিলে সুমিষ্ট খেজুর রস; মাটির হাড়ি পিঠার আমেজে মত্ত কুটুম বাড়ি ভেজানো চিতই পিঠা ফিরনি পায়েস মুড়ি দিয়ে খাওয়া আহা! বড়ই খায়েস এই অভাগা সময়ে তার করি দুরাশা…
এই কালো এই আলো মাঝে কুয়াশা প্রকৃতির রং চটা আঁধারের ঘন ঘটা সবকিছু ঠিক বুঝি; নেই ভরসা
তুমি আমি বসে থাকতে পারি শীতের মাঝে হয়তো হালকা হালকা ঠান্ডা মাঝে তোমার একটু ঠান্ডা লেগে যেতে পারে তবুও তুমি বলবা ওগো আমার ঠান্ডা লাগেনি এই তো তুমি সেই দিন একটু ঠান্ডা লাগছে বলে আমার দিনরাত ২৪ ঘণ্টা আমার সেবা করে গেছো ভুলিনি ভুলবো না
তারপরও ভাল আছি …মাঝে ধোঁয়াশা