August 9, 2026, 11:14 am

পঞ্চগড়ে বি আর টি এ অফিসের নিচে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে প্রয়োজনীয় কাগজ পত্র জমা।

পঞ্চগড়ে বি আর টি এ অফিসের নিচে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে প্রয়োজনীয় কাগজ পত্র জমা।

মোঃ জাহেদ বিন আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধি, গাড়ি চালানোর অনুমতি (ড্রাইভিং লাইসেন্স) পেতে এবং যানবাহনের কাগজপত্র নবায়ন করতে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির( বি আর টি এ) ঠাকুরগাঁও+পঞ্চগড় সার্কেল, পঞ্চগড় কার্যালয়ে আবেদন বেড়েছে।পঞ্চগড় জেলা বি আর টিএ অফিসে  দেখা যায়  সড়ক পরিবহন আইন-২০১৮ কার্যকর হওয়ার পর এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

একইসঙ্গে হেলমেট কিনতে দোকানগুলোতে ভিড় বেড়েছে বাইক চালকদের। খোঁজ নিয়ে জানা গেছে, ইন্সুরেন্স কোম্পানির কার্যালয়ে ও ভিড় বেড়েছে  বহুল আলোচিত সড়ক পরিবহন আইন-২০১৮ কার্যকর হয়েছে। এ আইনে সাজা ও জরিমানা কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। ড্রাইভিং লাইসেন্স বা ফিটনেস সনদ না থাকলে সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।

পাশাপাশি নতুন আইনে ছয় মাস পর্যন্ত কারাদণ্ডের বিধানও রয়েছে। আগে ড্রাইভিং লাইসেন্স বা ফিটনেস সনদ না থাকার জরিমানা ছিল ৫০০ টাকা।পঞ্চগড়  বিআরটিএ অফিসে গিয়ে দেখা যায়, ড্রাইভিং লাইসেন্স নিতে ভিড় করেছেন হালকা যানবাহন চালক ও মালিকেরা। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ব্যাংক-ফি জমা দিতে না পারায় বেশির ভাগ মানুষ  অনলাইনে   টাকা জমা দিচ্ছে।  এ ব্যাপারে পঞ্চগড় বিআরটিএ কার্যালয়ের মটরযান পরিদর্শক  বিআরটিএ,ঠাকুরগাঁও +পঞ্চগড় সার্কেল উত্তম কুমার দেবশর্মা জানান, নতুন সড়ক পরিবহন আইনে জরিমানার পরিমাণ বেড়ে যাওয়ায় মোটরসাইকেলসহ হালকা যানবাহনের লাইসেন্স পেতে ভিড় বেড়েছে। মোটরসাইকেলের ৩৪৫ টাকা ও হালকা যানবাহনের জন্য ৫১৮ টাকা ব্যাংকে জমা দিতে হচ্ছে।

অনেকেই অফিসে এসে প্রয়োজনীয় কাগজপত্রের ব্যাপারে তথ্য নিচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com