August 9, 2026, 7:51 am

চকরিয়ায় আয়কর মেলার শুভ উদ্বোধন

চকরিয়ায় আয়কর মেলার শুভ উদ্বোধন

এম, রিদুয়ানুল হক, কক্সবাজারঃ
কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম কর অঞ্চল-৪ এর অধীনে ‘আয়করে প্রবৃদ্ধি, দেশ ও দশের সমৃদ্ধি’ স্লোগানে শুভ উদ্বোধন করা হয়েছে আয়কর মেলা-২০১৯। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১০ ঘটিকার সময় চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে অতিরিক্ত কর কমিশনার (চট্টগ্রাম অঞ্চল-৪) মুহাম্ম মফিজ উল্ল্যা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম (এমএ)।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- চট্টগ্রাম কর অঞ্চল-৪ এর কর কমিশনার ব্যারিষ্টার মুনতাসিম বিল্লাহ ফারুখী, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হাবিবুর রহমান, চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক চুট্টু, মহিলা ভাইস চেয়ারম্যান জেসী চৌধুরী প্রমূখ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে আয়করকে দেশের উন্নয়নের অক্সিজেন বলে আখ্যায়িত করে বলেন, ‘অক্সিজেন ছাড়া যেমন একজন মানুষ বেঁচে থাকতে পারেন না, তেমনি আয়কর ছাড়া সরকারের কোনো উন্নয়ন হয় না। তাই দেশের উন্নয়ন চাইলে, আমাদের আয়কর দিতে হবে।’

আলহাজ্ব জাফর আলম আয়কর মেলাকে করদাতা ও করগ্রহণকারীদের মধ্যে সেতুবন্ধন ঘোষণা দিয়ে বলেন, নির্বিঘ্নে বিনা হয়রানিতে সহজ পদ্ধতিতে আয়কর প্রদানের জন্যই এই মেলার আয়োজন। এ মেলার মাধ্যমে আয়কর গ্রহণে নতুন-পুরাতন আয়করদাতাদের পরস্পরের তথ্য বিনিময়সহ আয়কর কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিত হয়ে সেবা বৃদ্ধির পরিবেশ তৈরি হবে।

এসময় চকরিয়া উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান, মেম্বার, পৌর কাউন্সিলর, রাজনীতিবিদ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com