August 9, 2026, 11:44 am
জাকির হোসেন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ভালুকাই গ্রামে মৃত লিয়াকত আলীর ছেলে এবং বিএম টেকনিক্যাল কলেজের ছাত্র শিহারব রহমান(১৮) একই কলেজের জনৈক মেয়ে সহপাঠীকে অশ্রাব্য ভাষায় গালি দিলে তার প্রতিবাদ করায় মেয়েটিকে থাপ্পড় দেয়।
রবিবার বিকালে খবর পাওয়ামাত্র উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন সেখানে উপস্থিত হলে মেয়েটি নির্বাহী অফিসার কে জানায় এর আগেও তাকে নানা ভাবে সে বাজে কথা বলতো কিন্তু আজ তাকে শারীরিকভাবে লাঞ্চিত করে,তাছাড়া এসময় স্থানীয় জনসাধারণ ও মেম্বার তাকে জানায়
এর আগেও এলাকার আরেকটি ডিস্টার্ব করার অভিযোগে তার সালিশ করেছিলো।কিন্তু তারপরও সে সংশোধন না হয়ে মেয়েদের যৌন হয়রানি করেছে।উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অভিযুক্তকে ইভটিজিং এর দায়ে ৩৷ মাসের কারাদণ্ড প্রদান করে।