August 9, 2026, 11:43 am

সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নীলফামারী প্রতিনিধি॥

নীলফামারীর সৈয়দপুরে আন্তঃনগর ট্রেনে কাটা পড়ে কায়ছারুল ইসলাম (২৯) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।নিহত কায়ছারুল নীলফামারী সদরের সোনারায় ইউনিয়নের বড়ুয়াহাট এলাকার চৈতা মামুদের ছেলে।

শনিবার(১৬নভেম্বর)দুপুরে সৈয়দপুর শহরের অদূরে ঢেলাপীর রেলক্রসিংয়ের দক্ষিনের অদুরে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি ওই স্থান পার হওয়ার সময় কায়ছারুল কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

সৈয়দপুর রেলওয়ে থানার ওসি এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর একটি মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com