August 9, 2026, 11:01 am

ঠাকুরগাঁওয়ে হয়ে গেলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু ফাইনাল খেলা

ঠাকুরগাঁওয়ে হয়ে গেলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু ফাইনাল খেলা


জাকির হোসেন ঠাকুরগাঁও জেলা  প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে হয়ে গেলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা। আর হারানো এই খেলা দেখতে দর্শকদের ছিলো উপচে পড়া ভিড়। দর্শকদের হাতের তালি ও ব্যাণ্ড পার্টির বাদ্যযন্ত্রের শুরের মূর্চনায় প্রতিধ্বনি হয় খেলা প্রাঙ্গন। এদিকে মাদকের ভয়াল ছোবল থেকে যুব সমাজকে দুরে রাখতে এই খেলার আয়োজন করে ছেন আয়োজকরা।

এরই ধারাবাহিকতায় সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নে কদম রসুল হাট আনসার এন্ড পাবলিক ক্লাব এর আয়োজনে হাজারো দর্শকের উপস্থিতিতে জাতীয় খেলা হা-ডু-ডু’র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

জেলা পরিষদের সদস্য রওশনুল হক তুষারের সভাপতিত্বে 

শুক্রবার বিকেলে ফাইনাল খেলাটির উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহা. সাদেক কুরাইশী।

এ সময় গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান খোকন, দপ্তর সম্পাদক অধ্যক্ষ জুলফিকার আলী ভুট্টো, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, বড়গাঁও ইউপি চেয়ারম্যান প্রভাত কুমার সিং, সাবেক চেয়ারম্যান ও বড়গাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম, রুহিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ মামুন-উর রশিদ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক,প্রাক্তন খেলোয়াড় ও কবি আফসার আলী।

আরো উপস্থিত ছিলেন সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) গোলাম মর্তুজা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ অন্যান্যরা।

হাজারো দর্শকের ঘোর উত্তেজনায় দীর্ঘ ১ ঘণ্টার এ খেলায় চ্যাম্পিয়ন হয়েছে চামেশ্বরী চৌধুরী হাট (বড়গাঁও) দল এবং ২য় স্থান দখল করেছে সালন্দর শাহাপাড়া (সালন্দর) দল।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।

ঐতিহ্যবাহী এ খেলাকে সামনে রেখে বক্তারা তাদের বক্তব্যে বলেন, হাডুডু আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য। আজ যা বিদেশী সংস্কৃতির প্রভাবে হারিয়ে যাচ্ছে। গ্রামীণ ঐতিহ্য রক্ষা আর মাদকের কবল থেকে যুবসমাজকে ফিরাতে হাডুডু খেলা আয়োজন একটি সময় উপযোগী সিদ্ধান্ত। এমন আয়োজনের জন্য আয়োজকদের স্বাগত জানান বক্তারা।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com