August 9, 2026, 7:51 am
লাখো ভক্তের উপস্থিতিতে আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে আধ্যাত্মিক সাধক হযরত গাউছুল আজম শাহ সুফি সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারী প্রকাশ বাবা ভান্ডারী (ক.) এর পুত্র মাইজভান্ডারী ত্বরিকার সাধক শাহসূফি সৈয়দ শফিউল বশর (ক.)খালেক মাইজভান্ডারীর বার্ষিক খোশরোজ শরীফ গত ১৩,১৪,১৫ই নভেম্বর গাজীপুরের কালিয়াকৈর হাবিবপুর খালেক মাইজভান্ডার দরবার শরীফে গাউছিয়া রহমান মঞ্জিলের উদ্যোগে মহাসমারোহে বার্ষিক মিলাত মসহফিল অনুষ্ঠিত হয়েছে। খোজরোজ শরীফের মিলাদ মাহফিল ও জিকির শেষে বিশ্বের সকল উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে আখেরী মোনাজাত পরিচালনা করেন, গাউছিয়া রহমান মঞ্জিলের সাজ্জাদানশীন শাহ ছূফি মাওলানা সৈয়দ শফিউল বশর আল-হাছানী আল-মাইজভান্ডারী। গত বুধবার খালেক মাইজভান্ডারী দরবার শরীফের শাহী মাঠে সৈয়দ শফিউল বশর (ক.) আল হাছানী আল মাইজভান্ডারীর উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন আলহাজ মাওলানা সৈয়দ হাবিবুল বশর আল হাছানী আল মাইজভান্ডারী। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ত্বরীকত ফেডারেশনের চেয়ারম্যান শফিউল বশর মাইজভান্ডারী। এতে বিশেষ অতিথি ছিলেন আলহাজ মাওলানা সৈয়দ মহিবুল বশর আল হাছানী আল মাইজভান্ডারী, অন্যান্য আওলাদ ও আশেকানে লাখো মাইজভান্ডারী ভক্ত। এছাড়া ওরশে আগত ভক্তরা গাউছিয়া রহমান মঞ্জিলে সাজ অন্যান্য সকল সাজ্জাদানশীনদের সাথে দীর্ঘ লাইন ধরে সাক্ষাত করে দোয়া কামনা করতে দেখা যায়। দরবার এলাকা জুড়ে গ্রামীন মেলা বসেছিল। ওরশে একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা প্রশাসন, থানা ও গাজীপুর হাইওয়ে পুলিশের পাশাপাশি গাউছিয়া রহমান মঞ্জিলের কয়েক শতাদিক স্বেচ্ছা সেবক আইন শৃংখলা রক্ষায় নিয়োজিত ছিল। খোশরোজ শরীফ সুষ্ট ও সুন্দর ভাবে সম্পন্ন হওয়ায় খালেক মাইজভান্ডার ওরশ কমিটির চেয়ারম্যান, আলহাজ সৈয়দ শফিউল বশর মাইজভান্ডারীও খালেক মাইজভান্ডারী সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন